Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Banamali
Jayati Chakraborty
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
তুমি আমারই মতন জ্বলিও জ্বলিও
বিরহ কুসুম হার গলেতে পরিও
তুমি যাইয়ো যমুনার ঘাটে
না মানি ননদীর বাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
তুমি আমারই মতন কান্দিও কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও
তুমি আমারই মতন কান্দিও কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও
তুমি বুঝিবে তখন নারীর বেদন
রাধার প্রাণে কত ব্যথা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
তুমি আমারই মতন মরিও মরিও
শ্যাম কলঙ্কের হার গলেতে পরিও
তুমি পুড়িও তখন আমারই মতন
তুমি পুড়িও তখন আমারই মতন
বুকে লইয়া দুঃখের চিতা
ভাবিয়া শরদ কয়, "ওহে কৃষ্ণপদ
প্রেমের মায়াডোরে আমারে বাঁধিয়ো"
আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন
মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন
তোমারে বানাবো আধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা