Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Purano Jaaniya Cheo Na
Manomay Bhattacharya
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
পুরানো জানিয়া চেয়ো না চেয়ো না
আমারে আধেক আঁখির কোণে
পুরানো জানিয়া চেয়ো না চেয়ো না
আমারে আধেক আঁখির কোণে
অলস অন্যমনে তোমার আধেক আঁখির কোণে
আপনারে আমি দিতে আসি যেই
জেনো জেনো সেই শুভ নিমেষেই
জীর্ণ কিছুই নেই নেই কিছু নেই নেই
ফেলে দিই পুরাতনে
পুরানো জানিয়া চেয়ো না চেয়ো না
আমারে আধেক আঁখির কোণে
আপনারে দেয় দেয় গো ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি
লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি ত্যাগরসে উচ্ছলি
আপনারে দেয় দেয় গো ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি
লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি ত্যাগরসে উচ্ছলি
মাধবীকুঞ্জ বার বার করি বনলক্ষ্মীর ডালা দেয় ভরি
বারবার তার দানমঞ্জরী নব নব ক্ষণে ক্ষণে
পুরানো জানিয়া চেয়ো না চেয়ো না
আমারে আধেক আঁখির কোণে
তোমার প্রেমে যে লেগেছে আমায় চির নূতনের সুর
আমায় লেগেছে
সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর
চির নূতনের সুর আমায় লেগেছে
সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর
মোর দানে নেই দীনতার লেশ
যত নেবে তুমি না না না পাবে শেষ
আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে
পুরানো জানিয়া চেয়ো না চেয়ো না
আমারে আধেক আঁখির কোণে
অলস অন্যমনে তোমার আধেক আঁখির কোণে
পুরানো জানিয়া চেয়ো না চেয়ো না
আমারে আধেক আঁখির কোণে