Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ek Boka Buror Galpo Shono
Nachiketa
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
বোকা বুড়োর গল্প শোনো
এক বোকা বুড়োর গল্প শোনো
হাতে নিয়ে গাঁইতি, বেঁধে কোমর
ছাড়িয়ে গঞ্জ-গ্রাম, ছাড়িয়ে শহর
ছেলের হাত ধরে এগিয়ে চলে
দূরের পাহাড়টাকে একাই গাঁইতি হাতে করে দিতে সাফ
সহযোগিতার হাত বাড়িয়ে দিলো না কেউ
বললো সবাই, "করো মাফ"
এমন গল্প কেউ বলবে না কখনো
বইয়েতেও লেখা নেই কোনো
এক বোকা বুড়োর গল্প শোনো
এক বোকা বুড়োর গল্প শোনো
হাঁটতে হাঁটতে সেই বুড়োর ছেলের
ক্লান্তিতে যায় বুঝি প্রাণ
তবুও প্রত্যয় বুড়োর বুকের
কখন যে হয়ে যায় গান
We shall overcome, we shall overcome
We shall overcome someday
O-ho, deep in my heart, I do believe
We shall overcome someday
উত্তরে হাওয়া বয়ে আনে হিমঝড়
ছোট্টো ছেলের মনে পড়ে যায় ঘর
বুড়ো তার হাত ধরে, ঝড়ের দাপট
পারে না থামাতে তার কণ্ঠের স্বর
কী?
We shall overcome, we shall overcome
We shall overcome someday
O-ho, deep in my heart, I do believe
We shall overcome someday
একদিন গ্রামবাসী দেখলো এসে
বিরাট পাহাড় গেছে ধুলোয় মিশে
সেখানে দিয়েছে দেখা এক সরোবর
কত পাখি গান গায় তীরে বসে
বোকা বুড়ো মরে পড়ে আছে সেখানে
পাখিরা গাইছে তার শেখানো সে গান
We shall overcome, we shall overcome
We shall overcome someday
O-ho, deep in my heart, I do believe
We shall overcome someday
O-ho, we shall overcome someday