Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Joker - Reincarnation Version
Prithibi
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমার বুকে আগুন জ্বেলে
বলো এবার কে কি পেলে?
আমি হাড়গিলে, ক্ষিদে পেলে
রাতে করি চুরি, দি-দি-দি-দি-দিনে জ্বেলে
দিনে জ্বেলে
বুঝেছি তোর এ ষড়যন্ত্র
পাগলে যাওয়ার এ মহামন্ত্র
রাতের বেলায় সেধে তন্ত্র
বিস্ফোরিত আমার হৃদযন্ত্র
ধর, ধর, চেপে ধর, তোর চরিত্র নষ্ট কর
মর, মর, ডুবে মর, তোর থুথুতেই ডুবে মর
পোড়া বুক খোঁজে সুখ, তোর কিসের অসুখ
খাবি লাথ, পাবি ভাত, এটা জেনেও বেঁচে থাক
বাড়ছে ক্ষিদে আমার মগজে (বাড়ছে ক্ষিদে আমার মগজে)
জবানবন্দী কলম-কাগজে (জবানবন্দী কলম-কাগজে)
আমার কবিতা বৃষ্টি ভেজে (আমার কবিতা বৃষ্টি ভেজে)
বন্দী খাঁচায় joker সেজে
Joker সেজে
বাড়ছে শেয়াল ছদ্মবেশে
নী-নী-নী, নী-নী-নী-নী-নীল জমি লালে লালে মেশে
জরুরী অবস্থা আমার দেশে
পড়ে আছে শূন্য অবশেষে
ধর, ধর, চেপে ধর, তোর চরিত্র নষ্ট কর
মর, মর, ডুবে মর, তোর থুথুতেই ডুবে মর
পোড়া বুক খোঁজে সুখ, তোর কিসের অসুখ
খাবি লাথ, পাবি ভাত, এটা জেনেও বেঁচে থাক
ধর, ধর, চেপে ধর, তোর চরিত্র নষ্ট কর
মর, মর, ডুবে মর, তোর থুথুতেই ডুবে মর
পোড়া বুক খোঁজে সুখ, তোর কিসের অসুখ
খাবি লাথ, পাবি ভাত, এটা জেনেও-
ধর, ধর (ধর), চেপে ধর (ধর)
কর, কর (ধর), চুরি কর (ধর)
সর, সর (ধর), সরে পড় (ধর)
মর, মর (ধর), ডুবে মর (ধর)
ধর, ধর (ধর), চেপে ধর (ধর)
কর, কর (ধর), চুরি কর (ধর)
সর, সর (ধর), সরে পড় (ধর)
মর, মর, ডুবে মর