Bheja Duto Kaak
Kaaktaal
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
ভেজা দুটো কাক
আকাশভাঙা দিনটাতে মুগ্ধতা মেখে রেখে
ফুলগুলো ফুটে থাকে ব্যাল্কনি গ্রিল বেয়ে
কখনও ধূসর পটভূমি মাঝে আনমনে
জলরঙে আঁকা কোন রঙিন ছাতার আগমন।
ভেজা দুটো কাক বসে ভাবে চুপচাপ আজ ব্যস্ততা নিষ্প্রয়োজন
ভেজা দুটো কাক বসে দেখে চুপচাপ জলে না ভিজে ভেজা শত মন।
ভেজা দুটো কাক বসে ভাবে চুপচাপ আজ ব্যস্ততা নিষ্প্রয়োজন
ভেজা দুটো কাক বসে দেখে চুপচাপ জলে না ভিজে ভেজা শত মন।
ঝড়ছে বাদল ঝড়ে যায় অবিরাম
দেখো দুলছে সবুজ ভেজা সুরে মেশে তাল
তিনটি বালক ছুটে ছুটে লাফে ঝাপে হেসে
করছে শ্রাবণ সুধা পান।
ঝড়ছে বাদল ঝড়ে যায় অবিরাম
দেখো দুলছি তালে ভেজা তুমি আমি
জানালার এপাশ থেকে চায়ের কাপে
করছি শ্রাবণ সুধা পান।
ছুঁয়ে যাক না যাক জলের ফোঁটা
ভিজে সবাই, ভিজে সবই
এ দিন এ রাত ব্যাকুল দু হাত আবেশ জমায়
সে স্নিগ্ধতার ছোঁয়ায় ...
ভেজা দুটো কাক বসে ভাবে চুপচাপ আজ ব্যস্ততা নিষ্প্রয়োজন
ভেজা দুটো কাক বসে দেখে চুপচাপ জলে না ভিজে ভেজা শত মন।
বৃষ্টি নামে বৃষ্টি ভেজায়
ঘরে বাহির - ভেজা সবাই
জলের আবেশ মনের নিবেশ
করছে শ্রাবণ সুধা পান।
ভেজা দুটো কাক বসে ভাবে চুপচাপ আজ ব্যস্ততা নিষ্প্রয়োজন
ভেজা দুটো কাক বসে দেখে চুপচাপ জলে না ভিজে ভেজা শত মন।
আজ ব্যস্ততা নিষ্প্রয়োজন জলে না ভিজে ভেজা শত মন।