Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mone Ki Dwidha
Soumyojit
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি
কী কথা ছিল যে মনে মনে
মনে কী দ্বিধা রেখে গেলে, রেখে গেলে চলে
তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে
আমি বসে বসে ভাবি
তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে
আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি
তুমি আছ দূর ভুবনে
মনে কী দ্বিধা রেখে গেলে, রেখে গেলে
আকাশে উড়িছে বকপাঁতি
বেদনা আমার তারি সাথী
আকাশে উড়িছে বকপাঁতি
বেদনা আমার তারি সাথী
আকাশে উড়িছে...
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই
সে কি রয়ে গেল গো
সিক্ত যূথীর গন্ধবেদনে, মনে মনে