Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amar Mon Jakhan Jagli Na Re
Mohan Singh
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমার মন, যখন জাগলি না রে
ও তোর মনের মানুষ এল দ্বারে
মন যখন জাগলি না রে
তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙল রে ঘুম
ও তোর ভাঙল রে ঘুম অন্ধকারে
মন, যখন জাগলি না রে
ও তোর মনের মানুষ এল দ্বারে
মন, যখন জাগলি না রে
মাটির 'পরে আঁচল পাতি
একলা কাটে নিশীথরাতি
মাটির 'পরে আঁচল পাতি
একলা কাটে নিশীথরাতি
তার বাঁশি বাজে আঁধার-মাঝে
বাঁশি বাজে আঁধার-মাঝে
দেখি না যে চক্ষে তারে
মন, যখন জাগলি না রে
ও তোর মনের মানুষ এল দ্বারে
মন, যখন জাগলি না রে
ওরে, তুই যাহারে দিলি ফাঁকি
খুঁজে তারে পায় কি আঁখি?
তুই যাহারে দিলি ফাঁকি
খুঁজে তারে পায় কি আঁখি?
এখন পথে ফিরে পাবি কি রে
পথে ফিরে পাবি কি রে
ঘরের বাহির করলি যারে?
মন, যখন জাগলি না রে
ও তোর মনের মানুষ এল দ্বারে
মন, যখন জাগলি না রে
তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙল রে ঘুম
ও তোর ভাঙল রে ঘুম অন্ধকারে
মন, যখন জাগলি না রে
ও তোর মনের মানুষ এল দ্বারে
মন, যখন জাগলি না রে