Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ei Noshto Shohore
Sanjeeb Chaudhury
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোনো মাস্তান
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোনো মাস্তান
সকালে ঠিক খিস্তি-খেউর, রাজা-উজির মেরে
মাস্তানি সব সেরে
বিকেল বেলা তোমার বাড়ির লাগোয়া পথ ধরে
যাচ্ছে যখন ফিরে
ভুলে নাহয় দিয়েই ছিলো শিস, হাত ছিলো নিশপিশ
ছুঁড়ে নাহয় দিয়েই ছিলো চিঠি
স্বীকার করে বলি
এসব কান্ড খারাপ ছেলে করে
আর স্বীকার করে বলি
এসব কান্ড খারাপ ছেলে করে
তবু মেয়ে, প্রেম তবু তার মিথ্যে ছিলো না
মিথ্যে ছিলো না
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোনো মাস্তান
এই প্রেমের উপস্থাপন
জানি তেমন ভদ্র-শোভন নয়
তার চিঠির ব্যাকরণ ভর্তি ভুলে, বলার মতো নয়
শুধু তোমার নামটি ছাড়া শুদ্ধ কিছুই লিখতে জানে না
আর স্বীকার করে বলি
সে কিছুতেই যোগ্য তোমার নয়
আর স্বীকার করে বলি
সে কিছুতেই যোগ্য তোমার নয়
তবু মেয়ে, প্রেম তবু তার মিথ্যে ছিল না
মিথ্যে ছিলো না
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোনো মাস্তান
সে যে বছর যুদ্ধে গিয়েছিলো
ভেবেছিলো পাবে তোমার প্রেম
ইস্পাতে-বারুদে সে তার প্রাণ
তোমার পায়ে সঁপে দিয়েছিলো
আজ স্বীকার করে বলো
তুমি তাকে মিথ্যে বলেছিলে
ও মিথ্যেবাদী মেয়ে
তুমি তাকে মিথ্যে বলেছিলে
আজ স্বীকার করে বলো
তুমি তাকে মিথ্যে বলেছিলে
ও মিথ্যেবাদী মেয়ে
তুমি তাকে মিথ্যে বলেছিলে
কেন মিথ্যে বলেছিলে?
কেন মিথ্যে বলেছিলে?
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোনো মাস্তান
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোনো মাস্তান