Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mrs Mukherjee
Anjan Dutt
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
সাবধান, মিসেস মুখার্জী, একটু ভেবে দেখবেন
মেয়েটি যে আপনার হচ্ছে বড়, সে তো নয় fountain pen
আগলে আগলে রেখে আঁচলের তলায় ধরে রাখা যায় না সময়
চোখে চোখে রাখা মানেই কিন্তু মনে ধরে রাখা নয়
সাবধান, মিসেস মুখার্জী, তাকিয়ে দেখুন একবার
বলতে কি চায় চোখ দু'টো তার চাপা অহংকার
জামার মাপটা তার জানেন ভালোই, মনের খবর কি রাখেন?
সাবধান, মিসেস মুখার্জী, সাবধান, মিসেস সেন
বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে কি করে সে, বলুন
আপনার ছোটখাটো শাসন
সময়ের মার নেই, বলছি যে তাই, এখনো সময় আছে
যতই তাকে আগলে রাখুন নাচ আর গানের ক্লাসে
অন্ধ যে নয় তার চোখ দু'টো, তাই বন্ধ যে নয় তার মন
এই মনের সাথে কত হাজার কথা হয় তার যখন তখন
১৬ বছরের এই মনটার ভেতরে রোজ রোজ কত কি ঘটে
কত কত স্বপ্নকে জন্ম সে দেয়, কত স্বপ্নকে দেয় পুড়িয়ে
একদিন মনের এই শ্মশানটা যদি দাউদাউ করে জ্বলে ওঠে
সাবধান, মিসেস মুখার্জী, সাবধান, মিসেস সেন
বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে কি করে সে, বলুন
আপনার ছোটখাটো শাসন
ন'-ন'টা মাস ধরে পেটের ভেতর, নিয়ে হাজার যন্ত্রণা
একটু একটু করে একদিন আপনি হয়ে গেলেন মা
একটু একটু করে যৌবন আপনার কোথায় গেল হারিয়ে
স্বপ্ন দেখার সেই মনটাও কেমন হয়ে গেলো ঘোলাটে
বদলে গেছে সময়টা, নাকি আপনি বদলে গেছেন?
১৬ বছরের সেই স্বপ্নগুলো আপনি ভুলে বসেছেন
বলতেই পারেন আমার এই গানের নেই কোনো মূল্য-মানে
তবে সাবধান, মিসেস দত্ত, সাবধান, মিসেস সেন
বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে কি করে সে, বলুন
আপনার ছোটখাটো শাসন
বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে কি করে সে, বলুন
আপনার ছোটখাটো শাসন