Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ei To Hethay Kunja Chhayay
Kishore Kumar, Ruma Guhathakurta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
এই তো হেথায় কুঞ্জ ছায়ায়
স্বপ্ন মধুর মোহে
এই জীবনে যে ক'টি দিন পাবো
তোমায় আমায় হেসে খেলে
কাটিয়ে যাবো দোহে
স্বপ্ন মধুর মোহে
এই তো হেথায় কুঞ্জ ছায়ায়
স্বপ্ন মধুর মোহে
এই জীবনে যে ক'টি দিন পাবো
তোমায় আমায় হেসে খেলে
কাটিয়ে যাবো দোহে
কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে
কাটবে প্রহর তোমার সাথে
হাতের পরশ রইবে হাতে
রইবো জেগে মুখোমুখি মিলন আগ্রহে
স্বপ্ন মধুর মোহে
এই বনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে
মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি
গুঞ্জরনের নীড়ে আসর জমিয়ে দেবে জানি
অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে
জীবন মোদের যাবে ভরে
রঙের সমারোহে
স্বপ্ন মধুর মোহে
এই তো হেথায় কুঞ্জ ছায়ায়
স্বপ্ন মধুর মোহে
এই জীবনে যে ক'টি দিন পাবো
তোমায় আমায় হেসে খেলে
কাটিয়ে যাবো দোহে
স্বপ্ন মধুর মোহে