Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Badhu Michey Raag
Rezwana Chowdhury Banya
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি
পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি
মুখে হেসে যাই, মনে কেঁদে চাই
সে আমার নহে ছলনা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
দিনেকের দেখা, তিলেকের সুখ
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ
দিনেকের দেখা, তিলেকের সুখ
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ
পলকের পরে থাকে বুক ভরে চিরজনমের বেদনা
তারি মাঝে কেন এত সাধাসাধি
অবুঝ আঁধারে কেন মরি কাঁদি
তারি মাঝে কেন এত সাধাসাধি
অবুঝ আঁধারে কেন মরি কাঁদি
দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না