Keu Nei Koridore
Souls
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
কলেজের করিডোরে দেখেছি চোখ দুটি ছিল যার সুন্দর
মোনালিসা হাঁসি দিয়ে বেধেছে সে যে এই বিরহের অন্তর!
চলুন না সবাই, আজ আবার ঘুরে আসি বিশ বছর পরে
কলেজের সেই করিডোরে?
কেউ নেই করিডোরে ক্লাস রুম গুলো ফাকা
নেই সেই চেনা মুখ খানি মোনালিসা হাঁসি মাখা
বিষাদে ভরে যায় সে যে এই বিরহের অন্তর
সে যে এই বিরহের অন্তর
জীবনের প্রচ্ছদে আজ তো নিরব কত কথা ঘুমিয়ে
কেউ পারেনি তা জানতে জমে থাকা অভিমান ভাঙতে
সময়ের কাছ থেকে আমি তো জেনেছি
জীবনের মানে ধু ধু প্রান্তর
কেউ নেই করিডোরে ক্লাস রুম গুলো ফাঁকা
নেই সেই চেনা মুখ খানি মোনালিসা হাঁসি মাখা
স্মরণের উচ্ছ্বাসে এইত শিরিষ গাছের নিচে দাড়িয়ে
কবিতায় তোমাকে খুজবে অভিলাষী অভিমান ভুলবে
এভাবে হারিয়ে, আমি তো জেনেছি জীবনের মানে কত সুন্দর
কেউ নেই করিডোরে ক্লাস রুম গুলো ফাকা
নেই সেই চেনা মুখ খানি মোনালিসা হাঁসি মাখা
বিষাদে ভরে যায় সে যে এই বিরহের অন্তর
সে যে এই বিরহের অন্তর।