Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nishiddha Istehar
Suman Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
হাত থেকে হাতে, বুক থেকে বুকে
করে দেবো গোপনে পাচার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার
হাত থেকে হাতে, বুক থেকে বুকে
করে দেবো গোপনে পাচার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার
আমি কি ডরাই আর ওদের ভ্রুকুটি, আজ আমার ছুটি
সারাদিন pamphlet বুকে নিয়ে ফিরি, তার গোপন লালিমা
একদিন মুছে দেবে যুগের কালিমা
তোমার বন্দি দেহে চুপিচুপি এনে দেবো
তোমার বন্দি দেহে চুপিচুপি এনে দেবো কারামুক্তির সমাচার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার
পরোয়া করি না কার কোথায় পাহারা
আমার চেহারা ওদের ভালোই জানা
ওরা জানে কবেকার পোষা আক্রোশ
আমার মগজে ঘোরে, চেনে না আপস
যতই লুকিয়ে থাকো, ও নয়ন ঢেকে রাখো
যতই লুকিয়ে থাকো, ও নয়ন ঢেকে রাখো
ভেঙে দেবো দুর্গ তোমার
আমার দাবি নিষিদ্ধ ইশতেহার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার
মানি না ওদের বিধি বিধানের তরী, আমি বিচ্ছিরি
একরোখা ক্ষতবিক্ষত এই মুখ, আমার স্বভাব
মানো আর নাই মানো, তোমারও অভাব
বরং স্বীকার করো, এসো এই হাত ধরো
বরং স্বীকার করো, এসো এই হাত ধরো
ঠোঁট রাখো শরীরে আমার
আমি তোমার নিষিদ্ধ ইশতেহার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার
হাত থেকে হাতে, বুক থেকে বুকে
করে দেবো গোপনে পাচার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার