Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Shrabonero Gogonero Gaye
Jayati Chakraborty
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়
ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে, হায়
শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়
ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে, হায়
শ্রাবণের গগনের গায়
তেমনি তোমার বাণী মর্মতলে যায় হানি
তেমনি তোমার বাণী মর্মতলে যায় হানি
সঙ্গোপনে ধৈরজ যায় যে টুটে, হায়
শ্রাবণের গগনের গায়
যেমন বরষাধারায় অরণ্য আপনা হারায়
যেমন বরষাধারায় অরণ্য আপনা হারায়
বারে বারে ঘন রস-আবরণে
তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি
তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি
নিবিড় ধারে আনন্দ-বরিষণে, হায়
শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়
ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে, হায়
শ্রাবণের গগনের গায়