Skip to content

Ami Takhan Chhilem Magan

Pijushkanti Sarkar
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে যখন বৃষ্টি নামল দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে সে দিন তিমিরনিবিড় রাতে আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে যখন বৃষ্টি নামল আমার স্বপ্নস্বরূপ বাহির হয়ে এল, সে যে সঙ্গ পেল আমার স্বপ্নস্বরূপ, সে যে সঙ্গ পেল আমার সুদূর পারের স্বপ্নদোসর-সাথে সে যে সঙ্গ পেল আমার সুদূর পারের স্বপ্নদোসর-সাথে সে দিন তিমিরনিবিড় রাতে আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে যখন বৃষ্টি নামল দেহের সীমা গেল পারায়ে আমার দেহের সীমা ক্ষুব্ধ বনের মন্দ্ররবে গেল হারায়ে আমার দেহের সীমা মিলে গেল কুঞ্জবীথির সিক্ত যূথীর গন্ধে মত্তহাওয়ার ছন্দে মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে সে দিন তিমিরনিবিড় রাতে আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে যখন বৃষ্টি নামল