Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jodi Thake Nosibe
Hiru Fakir
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে
জোর করে মন হরণ করো না, করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে
জোর করে মন হরন করো না, করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা
এই যে ভীষণ যন্ত্রণা
আপন মন হয় মনের মতন
মনে মন করে আকর্ষন
আপন মন হয় মনের মতন
মনে মন করে আকর্ষন
সেই মনে আর ঘুণে ধরে না রে, ধরে না
সেই মনে আর ঘুণে ধরে না
ভাল লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে
ভাল লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে
তাড়ায়া দিলেও সরে না রে, মন সরে না
এই যে ভীষণ যন্ত্রণা
এই যে ভীষণ যন্ত্রণা
বেহায়া মনা শামসুল হকে
আশার মশাল জ্বেলে বুকে
বেহায়া মনা শামসুল হকে
আশার মশাল জ্বেলে বুকে
অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে, মন মিলে না
অন্ত্রে যন্ত্রে করে সাধনা
মনচোরা হালিম চাঁন
নির্দয়া, নিঠুর পাষাণ
মনচোরা হালিম চাঁন
নির্দয়া, নিঠুর পাষাণ
আঁখির জলে মন টলে না রে, তার টলে না
এই যে ভীষণ যন্ত্রণা
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে
জোর করে মন হরণ করো না রে, মন করো না
এই যে ভীষণ যন্ত্রণা
এই যে ভীষণ যন্ত্রণা
এই যে ভীষণ যন্ত্রণা