Niye jaabe ki
Xefer
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
আকাশ পরে নদীর ধারে
খুঁজি তাতে আঙ্গীনা
স্মৃতির ভিড়ে এই অন্তরে
ভাবি তোকে আনমনা
পুরনো দিন ছিল কত না সহজ
স্বপ্ন ছুঁয়ে দিত রোজ
হাওয়ায় মিশে আজ, নিখোঁজ
নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়
অন্ধকারে আজ খুঁজি আলোরই উষ্ণতা
নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়
তোমার আর আমার
গল্পের কি আবার হবে নতুন সূচনা
হবে নতুন সূচনা
জোছনার আড়ালে উঁকি দিয়ে গেলে
ধোঁয়াশা রাতে তুমি নাই
থাকি যত দূরে
দুজনেই সরে
তোমারই দিকে মন যায়
কেন বারে বারে কিসেরই বাঁধায়
পেয়েও যে তোমাকে আবারও হারাই
অভিমানে ঘিরে থাকা বাসনায়
সরলতা জমা প্রাণের কোনায়
পুরনো দিন ছিল কত না সহজ
স্বপ্নরা ছুঁয়ে দিত রোজ
হাওয়ায় মিশে আজ, নিখোঁজ
নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায় (কল্পনায়)
অন্ধকারে আজ খুঁজি আলোরই উষ্ণতা
নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়
তোমার আর আমার
গল্পের কি আবার হবে নতুন সূচনা
হবে নতুন সূচনা
হুম, ও ও
হবে নতুন সূচনা
হবে নতুন সূচনা