Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sudhu Tomar Bani Nay Go
Srikanto Acharya
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
সারাপথের ক্লান্তি আমার, সারাদিনের তৃষা
কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা
এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়
বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়
বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়
হাতখানি ঐ বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে
ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে
একলা পথের চলা আমার করবো রমণীয়
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়