Amar Sakal Dukher Pradip @
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
আমার সকল দুখের প্রদীপ
জ্বেলে দিবস গেলে করব নিবেদন
আমার ব্যথার পূজা হয় নি সমাপন
আমার সকল দুখের প্রদীপ
যখন বেলা-শেষের ছায়ায়
পাখিরা যায় আপন কুলায়-মাঝে
সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে
তখন আপন শেষ শিখাটি
জ্বালবে এ জীবন
আমার ব্যথার পূজা হবে সমাপন
আমার সকল দুখের প্রদীপ
অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা
বাঁধা বেদন-ডোরে
মনের মাঝে উঠেছে আজ ভরে
যখন পূজার হোমানলে
উঠবে জ্বলে একে একে তারা
আকাশ পানে ছুটবে বাঁধন হারা
অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন
আমার ব্যথার পূজা হবে সমাপন
আমার সকল দুখের প্রদীপ
জ্বেলে দিবস গেলে করব নিবেদন