Chotto Chele
Kaaktaal
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
ছোট্ট শহর, ছোট্ট নদী
ছোট ছোট ঢেউয়ের বাকে
ছোট্ট ছেলের, ছোট্ট চোখে
ছোট বড় অনুভূতি
পাহাড় বেয়ে, শীতল স্রোতে
বয়ে চলা স্বপ্ন ছুয়ে
ছোট্ট জানালায় বিশাল আকাশ পানে চেয়ে স্বপ্ন খুঁজে
বেড়িয়ে হারিয়ে যেতে যেতে - কখনো মেঘেদের পিঠে চড়ে
হারানো তারাটা খুঁজে পেতে - আনমনে তাকায় ছোট্ট ছেলে
আবারও হারিয়ে যেতে যেতে - কখনো সবুজে নীল ছড়িয়ে
হারানো ঘুড়িটা ভালোবেসে - থমকে দাড়ায় ছোট্ট ছেলে
ছোট্ট পায়ের চিহ্ন ফেলে - ছোট বুকে স্বপ্ন বেধে
হারানো সব দিনের সাথে - কোথায় যে গেল চলে
ছোট্ট ছেলের মায়ার বাধন আজও সেখানে পড়ে
বড় হবার সে নিয়ম মেনে সময়ের হাতটা ধরে
বেড়িয়ে হারিয়ে চলে গেছে - কখনো আসবে সে কী ফিরে
তারাদের মাঝে জ্বলবে বলে - মেঘ পেরিয়ে ছুয়ে আকাশ ছোট্ট ছেলে
কেন যে হারিয়ে চলে গেছে - মেঘেরা চোখের জ্বলে ভিজে
ডেকে ডেকে কেঁদে কেঁদে খুঁজে বেড়ায়,- সে কোথায় লুকিয়ে ছোট্ট ছেলে
ছোট্ট ছেলে বড় হয়ে
নিজেকে খুঁজে খুঁজে হেটে যায়
হেটে যায়