Skip to content

Shangon Gogone Ghor Ghanaghata

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

শাঙন গগনে ঘোর ঘনঘটা নিশীথযামিনী রে। শাঙন গগনে ঘোর ঘনঘটা কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে। শাঙন গগনে ঘোর ঘনঘটা। উন্মদ পবনে যমুনা তর্জিত ঘন ঘন গর্জিত মেহ। দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত থরহর কম্পিত দেহ। ঘন ঘন রিম্ ঝিম্ রিম্ ঝিম্ রিম্ ঝিম্ বরখত নীরদপুঞ্জ। শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ। কাহে রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান দারুণ বাঁশী কাহ বজায়ত দারুণ বাঁশী কাহ বজায়ত সকরুণ রাধা নাম। মোতিম হারে বেশ বনা দে সীঁথি লগা দে ভালে। উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে। গহন রয়নমে ন যাও বালা নওলকিশোরক পাশ। গহন রয়নমে ন যাও বালা নওলকিশোরক পাশ। গরজে ঘন ঘন, বহু ডর পাওব গরজে ঘন ঘন, বহু ডর পাওব কহে ভানু তব দাস। শাঙন গগনে ঘোর ঘনঘটা নিশীথযামিনী রে। শাঙন গগনে ঘোর ঘনঘটা শাঙন গগনে ঘোর ঘনঘটা বৃষ্টি এ শরীরে বৃষ্টি ও শরীরে অঝোর ধারায় ভেজে মাটি তোমার সাথেতে, একলা হারাতে তোমার সাথেতে, একলা হারাতে।