Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Swadhinata
Nachiketa Chakraborty
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
একমুঠো স্বপ্নের নাম স্বাধীনতা
প্রত্যাশা পূরণের নাম স্বাধীনতা
আমাদের রক্তের দাম স্বাধীনতা
লড়াই অন্তে পরিনাম স্বাধীনতা
আমাদের পোড়া দেশে স্বাধীনতা মানে হলো
রাশি রাশি ব্যর্থতা আর শূন্যতা
হায় হায়, হায় হায়, হায় স্বাধীনতা
উর্বর জমি তবু হায় স্বাধীনতা
কৃষকের বাঁচবার নেই স্বাধীনতা
উর্বর জমি তবু হায় স্বাধীনতা
কৃষকের বাঁচবার নেই স্বাধীনতা
দিগন্ত বিস্তৃত সোনা রঙা ধানে
দেশেতে অবাধ মৃত্যুর স্বাধীনতা
বহু শ্লোগানের ঢাক
বহু শ্লোগানের ঢাক, ঢাকে মাছ দিয়ে শাক
তবুও দেশেতে শ্মশানের স্তব্ধতা
হায় হায়, হায় হায়, হায় স্বাধীনতা
পাঁচশালা ব্যবস্থা তবু স্বাধীনতা
লুটেপুটে খায় সব শালা স্বাধীনতা
পাঁচশালা ব্যবস্থা তবু স্বাধীনতা
লুটেপুটে খায় সব শালা স্বাধীনতা
হাজার প্রাণের দামে এলো স্বাধীনতা
তাদের জন্য দু'মিনিট নীরবতা
এরপর চুরি-ঘুষ, আবার আবার চুরি
প্রগতি শৈশবেই দিচ্ছে হামাগুড়ি
একটি ছুটির দিন তুমি স্বাধীনতা
হায় হায়, হায় হায়, হায় স্বাধীনতা