Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Bonduk Niley Haate
Suman Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
কিছুই পড়ে না পাতে, তাই বন্দুক নিলে হাতে
শালবনের দস্যি ছেলে, এতো সাহস কোথায় পেলে?
কিছুই পড়ে না পাতে, তাই বন্দুক নিলে হাতে
শালবনের দস্যি ছেলে, এতো সাহস কোথায় পেলে?
শাল-মহুয়ায় খুঁজি কাব্য, ছুটি-ছাটায় বেড়াতে গিয়ে
আজ কারখানা নিয়ে ভাবব কোনো শ্রেষ্ঠীকে সাথে নিয়ে
তুমি বন বাদারের লোক, শালবনের দস্যি ছেলে
বড়ো একরোখা দুটি চোখ, তাই বন্দুক খুঁজে পেলে
'৪৭ সাল থেকে শুধু খিদেই দেখলে চেখে
কার অন্ন কাদের খাওয়া, বোকা ছেলের কান্না পাওয়া
'৪৭ সাল থেকে শুধু খিদেই দেখলে চেখে
কার অন্ন কাদের খাওয়া, বোকা ছেলের কান্না পাওয়া
অরণ্যে দিন-রাত্রি, আমি চলচ্চিত্র যাত্রী
আমি shooting করতে আসি, আমি সভ্যতা ভালোবাসি
আছে সভ্যতা কোনখানে, খোঁজো উন্নয়নের মানে
ভাবো কোন পথে তুমি ছুটবে, বড়ো কারখানা গড়ে উঠবে
আছে সভ্যতা কোনখানে, খোঁজো উন্নয়নের মানে
ভাবো কোন পথে তুমি ছুটবে, বড়ো কারখানা গড়ে উঠবে
পাবে দিন গুজরান কাজ, পড় গণতন্ত্রের সাজ
না কি স্বপ্ন দেখবে রাতে, একা বন্দুক নিয়ে হাতে?
কিছুই পড়ে না পাতে, তাই বন্দুক নিলে হাতে
শালবনের দস্যি ছেলে, এতো সাহস কোথায় পেলে?