Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Bolo Sokhi Bolo
Alka Yagnik
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
বলো, সখী, বলো তারই নাম
আমার কানে কানে
বলো, বলো, বলো আমার কানে কানে
বলো, সখী, বলো তারই নাম
আমার কানে কানে
বলো, বলো, বলো আমার কানে কানে
যেই নাম বাজে তোমার প্রাণের বীণার তানে তানে
বলো, বলো আমার কানে কানে
বসন্তবাতাসে বনবীথিকায়
সে-নাম মিলে যাবে
বিরহী বিহঙ্গ কলগীতিকায়
সে নাম মদির হবে যে বকুলঘ্রাণে
বলো, বলো, বলো আমার কানে কানে
না হয় সখীদের মুখে মুখে
সে নাম দোলা খাবে সকৌতুকে
না হয় সখীদের মুখে মুখে
সে নাম দোলা খাবে সকৌতুকে
পূর্ণিমারাতে একা যবে
অকারণে মন উতলা হবে
সে-নাম শুনাইব গানে গানে
বলো, বলো আমার কানে কানে
বলো, সখী, বলো তারই নাম
আমার কানে কানে
বলো, বলো, বলো আমার কানে কানে
যেই নাম বাজে তোমার প্রাণের বীণার তানে তানে
বলো, বলো আমার কানে কানে