Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Matha Debo Na
Nachiketa Chakraborty
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
আমার বউ বলেছে মরতে আমায়
আমার বউ বলেছে মরতে আমায়, জীবন রাখতে পারব না
বউ আমার নয়নমণি, ফেলতে কথা পারবো না
কিন্তু মোর গুমর ভারী, বেচতে মাথা পারবো না
জিততে যদি না পারি তবু আমি হারবো না
কিন্তু বউয়ের কথায়
কিন্তু বউয়ের কথায় বাঁদর হয়ে উঠতে বসতে পারবো না ভাই
উঠতে বসতে পারবো না
রেল লাইনে body দেবো, মাথা দেবো না
রেল লাইনে body দেবো, মাথা দেবো না
মাথা থাকে সবার 'পরে
ঝুকিও না মাথা বন্ধু, ঝুকিও না কারুর তরে
আর প্রেম জাগিলে মাগ-ভাতারে
কুটুমেরা হয় রে তালুই এক নিমেষে ঘরে ঘরে
আমি ঘর ছেড়েছি, পর ছেড়েছি
ও আমি ঘর ছেড়েছি, পর ছেড়েছি
নিজেকে, নিজেকে স্ত্রৈণ হতে দেবো না
ভাই, স্ত্রৈণ হতে দেবো না
রেল লাইনে body দেবো, মাথা দেবো না
রেল লাইনে body দেবো, মাথা দেবো না
এই পৃথিবীর নির্বাসনে
হারিয়ে সকল দিশা, বিকোয় মাথা জনে জনে
আর বিকোলে মিলবে কড়ি
পাবে সব, কিন্তু মাথা সাজবে না আর শিরস্ত্রাণে
আমি বউয়ের কথা শুনবো কিন্তু
ও আমি বউয়ের কথা শুনবো কিন্তু
এখানে মাথাতে হাত দিতে আর দেবো না
ভাই হাত দিতে আর দেবো না
রেল লাইনে body দেবো, মাথা দেবো না
রেল লাইনে body দেবো, মাথা দেবো না
রেল লাইনে body দেবো, মাথা দেবো না
রেল লাইনে body দেবো, মাথা দেবো না