Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jabar Belai Ses Kothati
Swagatalakshmi Dasgupta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
যাবার বেলা শেষ কথাটি যাও বলে
যাও বলে, যাবার বেলা শেষ কথাটি যাও বলে
কোনখানে যে মন লুকানো দাও বলে, যাও বলে
যাবার বেলা শেষ কথাটি যাও বলে
চপল লীলা ছলনাভরে
বেদনখানি আড়াল করে
চপল লীলা ছলনাভরে
বেদনখানি আড়াল করে
যে বাণী তব হয় নি বলা নাও বলে, দাও বলে
যাবার বেলা শেষ কথাটি যাও বলে
হাসির বাণে হেনেছ কত শ্লেষকথা
নয়নজলে ভরো গো আজি শেষ কথা
হাসির বাণে হেনেছ কত শ্লেষকথা
হায় রে অভিমানিনী নারী
বিরহ হল দ্বিগুণ ভারী
হায় রে অভিমানিনী নারী
বিরহ হল দ্বিগুণ ভারী
দানের ডালি ফিরায়ে নিতে চাও বলে, যাও বলে
যাবার বেলা শেষ কথাটি যাও বলে