Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Premer Khela
Swapan Chakrabarti
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
প্রেমের খেলা কে বুঝিতে পারে?
ওরে, প্রেমের খেলা কে বুঝিতে পারে?
বুঝবে সে জন প্রেম-রোগেতে ধরেছে গো যারে
বুঝবে সে জন প্রেম-রোগেতে ধরেছে গো যারে
প্রেমের খেলা-
প্রেমের খেলা কে বুঝিতে পারে?
ও বাতাসী, প্রেমের খেলা কে বুঝিতে পারে?
প্রেম তো করা যায় না গো, সই, প্রেম তো হয়ে যায়
বাতাসী, বাতাসী, বাতাসী রে
প্রেম তো করা যায় না গো, সই, প্রেম তো হয়ে যায়
পরান করে উড়ু উড়ু, মন করে হায়-হায়
বুক ফাটে তো মুখ ফোটে না, হায়
বুক ফাটে তো মুখ ফোটে না, প্রেমের কথা বলি কারে?
প্রেমের খেলা-
প্রেমের খেলা কে বুঝিতে পারে?
ও বাতাসীরে, প্রেমের খেলা কে বুঝিতে পারে?
মনে রেখো-
মনে রেখো, প্রেমের আগুন পুড়িয়ে করে ছাই
বুঝলি বাতাসী? পুড়িয়ে করে ভস্ম
মনে রেখো, প্রেমের আগুন পুড়িয়ে করে ছাই
শুধু লাঞ্ছনা-গঞ্জনা আছে, আর কিছু তো নাই
ভূতকে যদি ভূতে ধরে, ওরে বাবা!
ভুতকে যদি ভুতে ধরে, ওঝা কী করিবে তারে?
প্রেমের খেলা-
প্রেমের খেলা কে বুঝিতে পারে?
ও বাতাসীরে, প্রেমের খেলা কে বুঝিতে পারে?
প্রেমের কাচারিতে যদি প্রেমের মামলা হয়
জেল হবে, ফাঁসি হবে, বাতাসীরে
প্রেমের কাচারিতে যদি প্রেমের মামলা হয়
প্রেমিক সাজা পাবে- তাহা জানিবে নিশ্চয়
বাঁচাতে পারে কি বলো-
বাঁচাতে পারে কি বলো কোনো উকিলে-মোক্তারে?
প্রেমের খেলা-
প্রেমের খেলা কে বুঝিতে পারে?
ও বাতাসীরে, প্রেমের খেলা কে বুঝিতে পারে?
বুঝবে সে জন প্রেম-রোগেতে ধরেছে গো যারে
বুঝবে সে জন প্রেম-রোগেতে ধরেছে গো যারে
প্রেমের খেলা-
প্রেমের খেলা কে বুঝিতে পারে?
ও বাতাসীরে, প্রেমের খেলা কে বুঝিতে পারে, পারে?