Ami Chini Go
Suvam Moitra
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী
আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
তোমায় দেখেছি শারদপ্রাতে তোমায় দেখেছি মাধবী রাতে
তোমায় দেখেছি হৃদি-মাঝারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী