Skip to content

Suprabhat Bishonnota (music.com.bd)

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

সুপ্রভাত বিষন্নতা তোমার আমি তোমার, হঠাৎ স্রোতের বিপন্নতা তোমার আমি তোমার ৷ সুপ্রভাত বিষন্নতা তোমার আমি তোমার, হঠাৎ স্রোতের বিপন্নতা তোমার আমি তোমার ৷ বয়েস হলো বেলা গড়ায় তোমার আমি তোমার, অকারণে মনে পড়ায় তোমার আমি তোমার ৷ দুপুর হলে মেঘের উঁকি তোমার আমি তোমার, বিকেল মানে আঁকিবুকি তোমার আমি তোমার ৷ বেলাশেষের পুকুর পাড়ে তোমার আমি তোমার, সাধ্যে আসছে চুপিসারে তোমার আমি তোমার ৷ আরেকটা দিন হারিয়ে যাওয়ায় তোমার আমি তোমার, একলা গানের পানসি বাওয়ায় তোমার আমি তোমার ৷ এই মুহূর্তে একলা থাকায় তোমার আমি তোমার, গানের দিব্যি তোমায় ডাকায় তোমার আমি তোমার ৷ রাত হয়েছে তুমি কোথায় তোমার আমি তোমার, কাল সকালের বিষন্নতায় তোমার আমি তোমার ৷