Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sabdhan Hao Paramita
Suman Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
সাবধান হও, পারমিতা
হেসো না এসব কথা শুনে
সময় খাজাঞ্চির মতো
হিসেব রাখছে গুনে গুনে
সাবধান হও, পারমিতা
সাবধান হও, পারমিতা
সাবধান হও, পারমিতা
কে জানে কী রয়েছে বরাতে
সব লিখে রাখছে সময়
অদৃশ্য পেন্সিল হাতে হাতে হাতে
সাবধান হও, পারমিতা
সাবধান হও, পারমিতা
সাবধান হও, পারমিতা
পরিহাসে কেন বারবার
আমাকে এড়িয়ে যাও তুমি?
হাসি যে আমারও হাতিয়ার
সাবধান হও, পারমিতা
সাবধান হও, পারমিতা
সাবধান হও পারমিতা
অপচয় করো না ভ্রুকুটি
বৃষ্টিতে ঝরাও আগুন
ইতিহাস এঁকে নিবে রুটি
সাবধান হও পারমিতা
আমার গানের দেহ ছিঁড়ে
আগামীর সমালোচকেরা
তোমাকেই পেয়ে যাবে ফিরে ফিরে
তখন তোমার হাসি নিয়ে
চুলচেরা বিচারের খেলা
আগামীর আদালতে যাবে
আজকের যত অবহেলা
আজকের যত অবহেলা