Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sheto Shubhrota
Cryptic Fate
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
একটা ছবি দেবে কি এঁকে
যা দেখাবে সত্যি আমাকে
কথা দিচ্ছি পাবে মূল্য তোমার
কারণ আমি যাই সিব পিছে ফেলে
শীতের দুয়ারও খুলে যায়
বসন্ত ফুলের গন্ধে হায়
ঢেকে যায় আমার শীতের হাত
সবুজ পোশাকে
ভেঙে গড়ো নতুন করে
সত্যের ছোঁয়া আমার ঘরে
সাত রঙের বনানীতে নয়
ঢেকে দাও শ্বেত শুভ্রতায়
একটা গল্প দেবে কি লিখে
যা বলবে আমার অতীত তোমাকে
কিছু কি তুমি নেবে শিখে
না শুধু লেখার জন্যে যাবে লিখে
শীতের দুয়ারও খুলে যায়
বসন্ত ফুলের গন্ধে হায়
ঢেকে যায় আমার জীর্ণ হাত
সবুজ পোশাকে
ভেঙে গড়ো নতুন করে
সত্যের ছোঁয়া আমার ঘরে
সাত রঙের বনানীতে নয়
ঢেকে দাও শ্বেত শুভ্রতায়
সময় নেই আর ছবি আঁকার
গল্প শোনার সময় নেই যে আর
এসেছে নেমে আলোর দূত
সময় হলো অনন্তে যাবার
শীতের দুয়ারও খুলে যায়
বসন্ত ফুলের গন্ধে হায়
ঢেকে যায় আমার শীতের হাত
সবুজ পোশাকে
ভেঙে গড়ো নতুন করে
সত্যের ছোঁয়া আমার ঘরে
সাত রঙের বনানীতে নয়
ঢেকে দাও শ্বেত শুভ্রতায়