Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ai Je Dunia
Abdul Alim
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
এই যে দুনিয়া কীসের লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া কীসের লাগিয়া
ছায়াবাজী পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি
পুতুলের কী দোষ?
ছায়াবাজী পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি
পুতুলের কী দোষ?
যেমনি নাচাও তেমনি নাচি
যেমনি নাচাও তেমনি নাচি
তুমি খাওয়াইলে আমি খাই
আল্লাহ, তুমি খাওয়াইলে আমি খাই
এই যে দুনিয়া কীসের লাগিয়া
তুমি বেহেস্ত, তুমি দোজখ
তুমি ভালো-মন্দ
তুমি ফুল, তুমি ফল
তুমি তাতে গন্ধ
তুমি বেহেস্ত, তুমি দোজখ
তুমি ভালো-মন্দ
তুমি ফুল, তুমি ফল
তুমি তাতে গন্ধ
আমার মনে এই আনন্দ
আমার মনে এই আনন্দ
কেবল, আল্লাহ, তোমায় চাই
আমি কেবল, আল্লাহ, তোমায় চাই
এই যে দুনিয়া কীসের লাগিয়া
তুমি হাকিম হইয়া হুকুম করো
পুলিশ হইয়া ধরো
সর্প হইয়া দংশন করো
ওঝা হইয়া ঝাড়ো
তুমি হাকিম হইয়া হুকুম করো
পুলিশ হইয়া ধরো
সর্প হইয়া দংশন করো
ওঝা হইয়া ঝাড়ো
তুমি বাঁচাও, তুমি মারো
তুমি বাঁচাও, তুমি মারো
তুমি বিনে কেহ নাই
আল্লাহ, তুমি বিনে কেহ নাই
এই যে দুনিয়া কীসের লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া