Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nostalgia
Vibe
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)
কবে যাব ফিরে?
বুড়িগঙ্গা তীরে, আমার শীতলক্ষ্যা তীরে
সাঁতার কেটে করব গোসল ঘোলা ঘোলা নীরে
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)
বাউণ্ডুলে হয়ে ঘুরতাম চকের থেকে বাড্ডা
সংসদ মাঠ আর রমনা park-এ দিতাম কত আড্ডা!
বাউণ্ডুলে হয়ে ঘুরতাম চকের থেকে বাড্ডা
সংসদ মাঠ আর রমনা park-এ দিতাম কত আড্ডা!
ফুচকা, পেঁয়াজু, ডালপুরি
পোওয়া, মোয়া, হায় ঝালমুড়ি
আজও জিভে জল আসে যে সেসব স্মৃতি ঘিরে
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)
এখনও তো রোজ সকালে লাল সুরুজটা ওঠে
আমরা নাই তবুও সাঁঝে হাস্নাহেনা ফোটে
এখনও তো রোজ সকালে লাল সুরুজটা ওঠে
আমরা নাই তবুও সাঁঝে হাস্নাহেনা ফোটে
তোমরা সবাই সূর্য দেখো, জুই-কামিনীর গন্ধ শোঁকো
তোমরা সবাই সূর্য দেখো, জুই-কামিনীর গন্ধ শোঁকো
মায়ের শুধু চোখের কোণটা ভিজে উঠে ধীরে
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)
আমার বাংলাদেশের মাটি আমি ভালোবাসি
এই মাটির মানুষের মুখে পরান খোলা হাসি
আমার বাংলাদেশের মাটি আমি ভালোবাসি
এই মাটির মানুষের মুখে পরান খোলা হাসি
দিন কাটে তার অনেক দুখে, তবু জড়াইয়া বুকে
দিন কাটে তার অনেক দুখে, তবু জড়াইয়া বুকে, বলে
"পরান খুলে গাও দেখি ভাই, শুনবো ধীরে ধীরে"
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)
কবে যাবো ফিরে?
বুড়িগঙ্গা তীরে, আমার শীতলক্ষ্যা তীরে
সাঁতার কেটে করব গোসল ঘোলা ঘোলা নীরে
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)
কবে যাব ফিরে? (কবে যাব ফিরে?)