Amar Shawhor
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
আমি জানি তুমি সঙ্গীহিন
বাড়ি ফিরে এসে এঁটো বাসনের ভিড়ে
বসে তুমি ভাবো
শহরে ভালবাসা নেই
কোন প্রিয় গাছ নেই
কোন প্রিয় গলি নেই
আমি জানি তুমি বাঁচতে চাও
আরো ভালো ভাবে থাকতে চাও
বলেই তুমি খাঁটো
যখন দেখো আশা নেই
থেমে আছো ওখানেই
কাজের কোন দাম নেই
শুধু যন্ত্রনার বেলুন ওড়ে আকাশে
মৃত কারখানা আর কালিতে ঢাকা সে
ধুলো জমে আছে আমার শহর
ভেংগেচুরে গ্যাছে আমার শহর
গুলি লেগে আছে আমার শহর
চটি ছিঁড়ে গ্যাছে আমার শহর
তবু শেকড়ের টানে
আমি ট্রাম লাইন আঁকড়িয়ে থাকি
এই শহরে ঘুম ভাংগে
দ্যাখে নদী ঘোলা জলে
মনমরা হয়ে একা শুয়ে আছে
চোখ জ্বলে ধোয়াতে
আঁধ ঘুম শোয়াতে
আঁধখানা ছোঁয়াতে
তবু ছেড়ে যেতে চাইছো না
ফিরে ফিরে আসো বার বার
চেনা কোন প্রেমিকার টানে
দেওয়ালে আঁকা ছবিকে
ভুলে যাওয়া কবিকে
ফিরে পেতে নিজেকে
শুধু যন্ত্রনার বেলুন ওড়ে আকাশে
আর ট্রাফিকের আর্তনাদে ঢাকা সে
ধুলো জমে আছে আমার শহর
ভেংগেচুরে গ্যাছে আমার শহর
গুলি লেগে আছে আমার শহর
চটি ছিঁড়ে গ্যাছে আমার শহর
তবু শেকড়ের টানে
আমি ট্রাম লাইন আঁকড়িয়ে থাকি