Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jhawro Jhawro Borishe
Lagnajita Chakraborty
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
হায় পথবাসী
হায় গতিহীন
হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
ফিরে বায়ু হাহাস্বরে
ডাকে কারে
জনহীন অসীম প্রান্তরে
রজনী আঁধারা
হায় পথবাসী
হায় গতিহীন
হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
অধীরা যমুনা, তরঙ্গ-আকূলা অকূলা রে
তিমিরদুকূলা রে
অধীরা যমুনা, তরঙ্গ-আকূলা অকূলা রে
তিমিরদুকূলা রে
নিবিড় নীরদ গগনে
গরগর গরজে সঘনে
নিবিড় নীরদ গগনে
গরগর গরজে সঘনে
চঞ্চলচপলা চমকে
চঞ্চলচপলা চমকে
নাহি শশীতারা
হায় পথবাসী
হায় গতিহীন
হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা