Skip to content

Khanchar Bhitor Achin Pakhi

Lalon Fakir
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনবেড়ি ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায় (কেমনে আসে যায়) খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আট কুঠুরীর নয় দরজা আঁটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা আট কুঠুরীর নয় দরজা আঁটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা তার উপরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়নামহল তায় (কেমনে আসে যায়) খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার খাঁচা ভেঙ্গে পাখি আমার খাঁচা ভেঙ্গে পাখি আমার কোন বনে লুকায় (কেমনে আসে যায়) খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা বাঁশে মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা বাঁশে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে লালন কেঁদে কয় (কেমনে আসে যায়) খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনবেড়ি ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায় (কেমনে আসে যায়) খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় (কেমনে আসে যায়) পাখি কেমনে আসে যায়