Skip to content

Tritiyo Ripu

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

চাঁদ গলে গলে জোছনা ভেজানো বনভূমি পথঘাট আধো ঘুমে আলো নিভিয়ে রেখেছে জোনাকির তল্লাট ঝিমু দোল খেয়ে গরুর গাড়িটি বাঁক নিলো মেঠো পথে জেগে আছে বধূ আঁচল আড়ালে ঘুম মুছে কোনমতে দুলকি চালে চলছে গাড়ি ব্যস্ততারা বাদ কাজলা দিদির বাঁশবাগানে রূপোর মতো চাঁদ আড়াল টেনে যাচ্ছে বধূ না জানি কোন দেশে প্রহরী দুই লালকমল আর নীলকমলের বেশে রহস্য এক বাক্স কোলে সাধারণ সে তো না আলপনা তার হীরে মানিক জাফরি কাজে বোনা আগলে তাকে চলছে বধূ সতর্ক সে খুব মাঝপথে তাও ক্লান্তি এসে দু'চোখ ঘুমে ডুব রইলো জেগে চালক শুধু সুযোগ পাওয়ার ছলে ঘুম নামলেই বাক্স কেড়ে পালিয়ে যাবে বলে গভীর ঘুমে অতল বধূ বাক্স নিয়ে দৌড় ছুটতে ছুটতে বনের ভেতর নিবিড় গহন পুর বাক্স কেড়ে খুলতে গিয়েই বিপদ গোনে প্রহর বদলে গিয়ে বিরাট কায়া ছোট্ট একটা মোহর আড়মোড়া তে উঠলো বধূ মায়াবী ঘোর থেকে সোনার নূপুর বাজিয়ে গেল বনের পথে বেঁকে ঠিক সেখানেই আসলো হেঁটে বাক্স পড়ে একা তার দু'ঠোঁটে তির্যক এক হাসির রেখা আঁকা বুঝলো ঠিকই ঘটেছে কী চেনা ছকের ফাঁদ রহস্যময়ী আসছে মৃদু সঙ্গে ফালি চাঁদ উড়িয়ে দিলো শান্ত আঁচল দামাল হাওয়া কোনও তৃতীয় রিপু কাউকে ক্ষমা করেনি কখনও তৃতীয় রিপু কাউকে ক্ষমা করেনি কখনও তৃতীয় রিপু কাউকে ক্ষমা করেনি কখনও