Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Hoyto Tomari Jonye
Nachiketa
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
হয়তো তোমারই জন্যে
হয়তো তোমারই জন্যে
নেমেছি জন অরণ্যে
বদলে যাইনি জেনো পণ্যে
এখনও মাথাটা ছাদ
তুমি বললে তোমায় বুঝতে
আমি নামলাম পথেতে খুঁজতে
গোটা দুনিয়ার সঙ্গে যুঝতে
অনেক আপোষ ক'রে বাদ
হয়তো তোমারই জন্যে
তুমি চাইলে স্বপ্নপুর
এদিকে জ্বলছে মণিপুর
তুমি চড়লে স্বপ্নরথে
এদিকে কৃষক নেমেছে পথে
ইউক্রেন থেকে ফ্রান্স
খুঁজছে বাঁচার একটু চান্স
ইউক্রেন থেকে ফ্রান্স
খুঁজছে বাঁচার একটু চান্স
মানুষ লড়ছে তবুও গড়ছে
ব্যারিকেড হয়ে হন্যে
হয়তো তোমারই জন্যে
নেমেছি জন অরণ্যে
বদলে যাইনি জেনো পণ্যে
এখনও মাথাটা ছাদ
বললে মেঘে কি রোদ জমছে
দেখছি জি.ডি.পি.-র হার কমছে
বললে মেঘে কি রোদ জমছে
দেখছি জি.ডি.পি.-র গ্রোথ কমছে
দেশের আশি শতাংশ টাকা
দশটা পরিবারের কাছে রাখা
ভালবাসার গান সব
গাওয়া আজকে যে অসম্ভব
ভালবাসার গান সব
গাওয়া আজকে যে অসম্ভব
জেনো রাক্ষস দুনিয়াটা তুমি
বন্দিনী রাজকন্যে
হয়তো তোমারই জন্যে
নেমেছি জন অরণ্যে
বদলে যাইনি জেনো পণ্যে
এখনও মাথাটা ছাদ
তুমি বললে তোমায় বুঝতে
আমি নামলাম পথেতে খুঁজতে
গোটা দুনিয়ার সঙ্গে যুঝতে
অনেক আপোষ ক'রে বাদ
হয়তো তোমারই জন্যে
লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা