Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Keno Jage Na
Subrata Sengupta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
কেন জাগে না, জাগে না অবশ পরান
কেন জাগে না, জাগে না
নিশিদিন অচেতন
নিশিদিন অচেতন ধূলিশয়ান
কেন জাগে না, জাগে না অবশ পরান
কেন জাগে না, জাগে না
জাগিছে তারা নিশীথ-আকাশে
জাগিছে তারা নিশীথ-আকাশে
জাগিছে শত অনিমেষ নয়ান
কেন জাগে না, জাগে না অবশ পরান
কেন জাগে না, জাগে না
বিহগ গাহে বনে, ফুটে ফুলরাশি
চন্দ্রমা হাসে সুধাময় হাসি
বিহগ গাহে বনে, ফুটে ফুলরাশি
চন্দ্রমা হাসে সুধাময় হাসি
তব মাধুরী কেন জাগে না প্রাণে
তব মাধুরী কেন জাগে না প্রাণে
কেন হেরি না তব প্রেমবয়ান
কেন জাগে না, জাগে না অবশ পরান
কেন জাগে না, জাগে না
পাই জননীর অযাচিত স্নেহ
ভাই-ভগিনী মিলি মধুময় গেহ
পাই জননীর অযাচিত স্নেহ
ভাই-ভগিনী মিলি মধুময় গেহ
কত ভাবে সদা তুমি আছ হে কাছে
কত ভাবে সদা তুমি আছ হে কাছে
কেন করি তোমা হতে দূরে প্রয়াণ
কেন জাগে না, জাগে না অবশ পরান
কেন জাগে না, জাগে না