Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aamar Raat Pohalo
Trissha Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমার রাত পোহালো শারদ প্রাতে
আমার রাত পোহালো
বাঁশি, বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে?
আমার রাত পোহালো
তোমার বুকে বাজল ধ্বনি
বিদায়গাথা, আগমনী, কত যে
ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে
আমার রাত পোহালো
যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে
অগোচরে
সময় যে তার হলো গত
নিশিশেষের তারার মতো
হলো গত
শেষ করে দাও শিউলিফুলের মরণ সাথে
আমার রাত পোহাল শারদ প্রাতে
আমার রাত পোহালো