Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Boba Rajkumar (RaagJatt.Com)
Arijit Singh (RaagJatt.Com)
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
এখনও আছি
এখনও বাঁচি
কিছু ছোটো-বড়ো ভয়ে
অশান্ত এ সময়ে
খেলে কানামাছি
এখনও নীলের
রঙে স্বপ্ন দিলে
আমি বুঝে নিতে জানি
কতো না অভিমানই
জমছে যে পাঁচিলে
আছে ডুব সাঁতার সম্বল আমার
আমি ফুটপাতের বোবা রাজকুমার
আছে ডুব সাঁতার সম্বল আমার
আমি ফুটপাতের বোবা রাজকুমার
রাজকুমার, রাজকুমার
আমিও কাঁদি
গলাও সাধি
কিছু খুচরো গায়ে কাঁটা
দিলো ভীতু পায়ে হাঁটার
জীবিত সমাধি
এখনও আছি
এখনও বাঁচি
কিছু ছোটো-বড়ো ভয়ে
অশান্ত এ সময়ে
খেলে কানামাছি
আছে ডুব সাঁতার সম্বল আমার
আমি ফুটপাতের বোবা রাজকুমার
আছে ডুব সাঁতার সম্বল আমার
আমি ফুটপাতের বোবা রাজকুমার
রাজকুমার, ওহ রাজকুমার
হারিয়ে যাওয়া হিসেব খুঁজে খুঁজে কুড়িয়ে পাওয়া
ঝরাপাতা ভোরবেলা জানি ফেরায় পাগলা হাওয়া
তবু, ডুব সাঁতার সম্বল আমার
আমি ফুটপাতের বোবা রাজকুমার
আছে ডুব সাঁতার সম্বল আমার
আমি ফুটপাতের বোবা রাজকুমার
রাজকুমার, রাজকুমার