Ai Sraboner Buker Bhetor
Swagatalakshmi Dasgupta
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে
সেই আগুনের কালোরূপ যে আমার চোখের
আমার চোখের 'পরে নাচে
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে
ও তার শিখার জটা ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে
তার শিখার জটা ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে
তার কালো আভার কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে
বাদল-হাওয়া পাগল হল সেই আগুনের হুহুঙ্কারে
বাদল-হাওয়া পাগল হল সেই আগুনের হুহুঙ্কারে
দুন্দুভি তার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন মাঠের পারে
বাদল-হাওয়া পাগল হল
ওরে, সেই আগুনের পুলক ফুটে কদম্ববন রঙিয়ে উঠে
সেই আগুনের পুলক ফুটে কদম্ববন রঙিয়ে উঠে
সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে
সেই আগুনের কালোরূপ যে আমার চোখের
আমার চোখের 'পরে নাচে
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে