Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ki Karili Moher Chalone
Swagatalakshmi Dasgupta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
কী করিলি মোহের ছলনে
কী করিলি মোহের ছলনে
গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি
গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি
পথ হারাইলি গহনে
কী করিলি মোহের ছলনে
কী করিলি মোহের ছলনে
ওই সময় চলে গেল, আঁধার হয়ে এল
সময় চলে গেল, আঁধার হয়ে এল
মেঘ ছাইল গগনে
শ্রান্ত দেহ আর চলিতে চাহে না
শ্রান্ত দেহ আর চলিতে চাহে না
বিঁধিছে কণ্টক চরণে
কী করিলি মোহের ছলনে
কী করিলি মোহের ছলনে
গৃহে ফিরে যেতে প্রাণ কাঁদিছে
গৃহে ফিরে যেতে প্রাণ কাঁদিছে
এখন ফিরিব কেমনে
পথ বলে দাও, পথ বলে দাও
পথ বলে দাও, পথ বলে দাও
কে জানে কারে ডাকি সঘনে
কী করিলি মোহের ছলনে
কী করিলি মোহের ছলনে
বন্ধু যাহারা ছিল সকলে চলে গেল
বন্ধু যাহারা ছিল সকলে চলে গেল
কে আর রহিল এ বনে
ওরে জগতসখা আছে, যা রে তাঁর কাছে
জগতসখা আছে, যা রে তাঁর কাছে
বেলা যে যায় মিছে রোদনে
কী করিলি মোহের ছলনে
কী করিলি মোহের ছলনে
দাঁড়ায়ে গৃহদ্বারে জননী ডাকিছে
দাঁড়ায়ে গৃহদ্বারে জননী ডাকিছে
আয় রে ধরি তাঁর চরণে
পথের ধূলি লেগে অন্ধ আঁখি মোর
পথের ধূলি লেগে অন্ধ আঁখি মোর
মায়েরে দেখেও দেখিলি নে
কোথা গো কোথা তুমি জননী, কোথা তুমি
ডাকিছ কোথা হতে এ জনে
হাতে ধরিয়ে সাথে লয়ে চলো
হাতে ধরিয়ে সাথে লয়ে চলো
তোমার অমৃতভবনে
কী করিলি মোহের ছলনে
কী করিলি মোহের ছলনে