Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aaj Jiban Khunje Pabi
Bhupen Hazarika
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়
আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়
মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়
যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়
ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়
মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে
শিকল খুলে মেঘের নীড়ে আজ উড়িয়ে দে
যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয়রে ছুটে আয়
আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়
আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়
সময় ধারাপাতে দেখো নেই বিয়োগের ঘর
চলার পথে পথে পথের বাঁকে নেই তো আপন পর
সময় ধারাপাতে দেখো নেই বিয়োগের ঘর
চলার পথে পথে পথের বাঁকে নেই তো আপন পর
কি আর পাবি কি আর দিবি আঙ্গুল গুনে কি
লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়
আর ভালবাসার পান্না হীরে কুড়িয়ে নিয়ে আয়
এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়
জীবন খুঁজে পাবি ছুটে ছুটে
ছুটে ছুটে আয়