Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Bhalo Theko
Miftah Zaman
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ভীষণ আঁধারে ঘুম আসেনা তোমার
বেলকনির আলো জ্বেলে রেখো
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা
একটু খেয়াল করে দেখো
জানি মাঝরাতে পাবে পিপাসা তোমার
মাথার পাশে জল রেখো
পারবোনা ছুঁতে শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
তোমার কপালের যত কালো টিপ
জমিয়ে রেখেছি দেখো ডায়েরী খুলে
ধুলো পড়া উপহার সে 'গীতবিতান'
যতন করে মুছে রেখো তুলে
তোমার কপালের যত কালো টিপ
জমিয়ে রেখেছি দেখো ডায়েরী খুলে
ধুলো পড়া উপহার সে 'গীতবিতান'
যতন করে মুছে রেখো তুলে
ছেড়োনা গানের চর্চা তুমি
পিয়ানোটা ভালো করে শেখো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
কেউ না জানুক, শুধু আমিতো জানি
ওষুধটা খেতে ভুলে যাবে যে রাতে
চশমাটা মনে করে সাথেই রেখো
সাবধানে থেকো রাস্তা পেরোতে
মুছোনা চোখের কাঁজল তুমি
চুলগুলো বেণী করে রেখো
মেহেদী রাঙা সে হাতের ছোঁয়ায়
ফ্রেমে বাঁধা ছবিটাকে দেখো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
ভীষণ আঁধারে ঘুম আসেনা তোমার
বেলকনির আলো জ্বেলে রেখো
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা
একটু খেয়াল করে দেখো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো