Haway Haway Dolna Dole
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান লেপে দেব
সাজিয়ে দেব ফুলে
তুমি এসো, তবু এসো ভালোবেসে
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান লেপে দেব
সাজিয়ে দেব ফুলে
তুমি এসো, তবু এসো ভালোবেসে
খেয়ালী শিশির লুটাবে তাই
আঁচল টেনেছে মেঘে
তোমার জন্যে শুধু তোমার জন্যে
গোধূলী আকাশ লাজুক লাজুক
সন্ধ্যা এখনও জেগে
তোমার জন্যে শুধু তোমার জন্যে
আমি সেই সুখে আজ
ফেলেছি নোঙর আবেগ জড়ানো কূলে
তুমি এসো, তবু এসো ভালোবেসে
রাত নিঝুম জোনাক নাচে
চন্দন টিঁপ মেখে
তোমার জন্যে শুধু তোমার জন্যে
পদ্ম রাঙা ঝিলের ডালায়
চাঁদ যে কাব্য লেখে
তোমার জন্যে শুধু তোমার জন্যে
আমি সেই সুখে আজ
স্বপ্নলোকের দুয়ার দিয়েছি খুলে
তুমি এসো, তবু এসো ভালোবেসে
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান লেপে দেব
সাজিয়ে দেব ফুলে
তুমি এসো, তবু এসো ভালোবেসে