Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Darao Amar Akhiro Aage
Shreya Guhathakurta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
দাঁড়াও আমার আঁখির আগে
দাঁড়াও আমার আঁখির আগে
তোমার দৃষ্টি হৃদয়ে লাগে
দাঁড়াও আমার আঁখির আগে
দাঁড়াও আমার আঁখির আগে
সমুখ আকাশে চরাচরলোকে
এই অপরূপ আকুল আলোকে
সমুখ আকাশে চরাচরলোকে
এই অপরূপ আকুল আলোকে
দাঁড়াও হে
আমার পরান পলকে পলকে
চোখে চোখে তব দরশ মাগে
দাঁড়াও আমার আঁখির আগে
দাঁড়াও আমার আঁখির আগে
এই যে ধরণী চেয়ে বসে আছে
ইহার মাধুরী বাড়াও হে
ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে
দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে
এই যে ধরণী চেয়ে বসে আছে
ইহার মাধুরী বাড়াও হে
ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে
দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে
যাহা কিছু আছে সকলই ঝাঁপিয়া
ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া
যাহা কিছু আছে সকলই ঝাঁপিয়া
ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া
দাঁড়াও হে
দাঁড়াও যেখানে বিরহী এ হিয়া
তোমারি লাগিয়া একেলা জাগে
দাঁড়াও আমার আঁখির আগে
দাঁড়াও আমার আঁখির আগে
তোমার দৃষ্টি হৃদয়ে লাগে
দাঁড়াও আমার আঁখির আগে
দাঁড়াও আমার আঁখির আগে