Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ekhono alo ashe by Mehedi hasan nil
Mehedi Hasan Nil
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
নিখিল দিয়েছিল নরক নগ্নতা
আমার চোখে ছিল অমলিন দৃষ্টি
হৃদয় ছুঁয়েছিল মেঘের মগ্নতা
তবুও ঝরলো না প্রার্থিত বৃষ্টি
গুটিয়ে নিলে হাত, আঙুল সোনালিমা
ফোটালে পাথরের বুক জুড়ে কান্না
সহসাই কণ্ঠে নেমে এল কালিমা
ঝরে গেলো মাটিতে আলোকিত পান্না
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি
আলতো ছুঁয়ে গেলে এমন কুয়াশায়
আশায় বাঁধে ঘর হলুদাভ রাত্রি
জ্যোৎস্না পাতা ঝরে মাটিতে শিহরায়
উদাসী প্রান্তর উদাসীন যাত্রী
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি