Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aajo Akasher Path Bahi
S.D. Burman
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
আজো আকাশের পথ বাহি চাঁদ আসে
মোর ব্যথা-গোধূলির ছায়াতীরে
ঝরা মাধবীর ম্লান মালাখানি
শপথের স্মৃতি লয়ে গেল ছিঁড়ে
মোর ব্যথা-গোধূলির ছায়াতীরে
সুর যেন ভুলে গেছে ভাঙা বাঁশি
প্রেম মোর কাঁদে আর আমি হাসি
নাহি জানি কেন তবু মনে আসে
মিলনের সেই রাতে ছিলে পাশে
প্রদীপের স্বপ্ন হল ঐ ভুল-
নিভে যেন যেতে চায় ধীরে ধীরে
মোর ব্যথা-গোধূলির ছায়াতীরে
ভেঙে কেন দিলে হায় সব খেলা
তুমি যেন রেখে গেছ অবহেলা
যতটুকু আজো তবু আছে বাকি
তারি লাগি তোমারে যে কাছে ডাকি
নাহি জানি কেন তবু মনে আসে
মিলনের সেই রাতে ছিলে পাশে
এ হৃদয় কেঁদে কয় ভোল অভিমান
জেগে আছি, ওগো, তুমি এসো ফিরে
মোর ব্যথা-গোধূলির ছায়াতীরে
ঝরা মাধবীর ম্লান মালাখানি
শপথের স্মৃতি লয়ে গেল ছিঁড়ে
মোর ব্যথা-গোধূলির ছায়াতীরে