Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adhek Ghume
Arnob
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে-
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা
সুদূর কোন্ স্মরণপটে জাগিল মরীচিকা
জাগিল মরীচিকা
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা
সুদূর কোন্ স্মরণপটে জাগিল মরীচিকা
জাগিল মরীচিকা
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে-